প্রিন্ট এর তারিখঃ Jul 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2025 ইং
উন্নত মম শির,যবিপ্রবি কর্তৃক ১ম বারের মতো ঈদুল আযহায় কোরবানির আয়োজন

হানিফ আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি::
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইদের দ্বিতীয় দিন খাশি জবাই করে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে আনন্দ ভোজের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির প্রসিদ্ধ সামাজিক সংগঠন "উন্নত মম শির "।
ক্যাম্পাসের বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের মাঝে ইদের আনন্দ ছড়িয়ে দিতে এবং যারা ক্যাম্পাসের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকার কারনে ইদের ছুটিতে বাসায় যেতে পারেনি তাদেরকে নিয়েই মূলত আয়োজন।
এবিষয়ে ক্লাবটির আহবায়ক বলেন,আমরা উন্নত মম শির কতৃক আয়োজিত ক্যাম্পাসের একটি নতুন আয়োজন কুরবানী ও ইদভোজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।আপনারা জানেন উন্নত মম শির একটি ইউনিক সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় এটা আমাদের কাছে যেমন নতুন ঠিক ক্যাম্পাসের জন্যও একটি নতুন আয়োজন।বিশেষ করে এ বছর আমাদের লক্ষ্য ছিল, যেসকল সহপাঠী বা শিক্ষার্থী বিভিন্ন কারণে বাসায় যেতে পারেনি, যেন তারা ক্যাম্পাসে একাকিত্বে ভুগে না থাকে।
এছাড়াও আমাদের ক্যাম্পাসে বিভিন্ন দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী,যারা তাদের দায়িত্বের কারনে ছুটি পাননি বা বাসায় যাওয়া হয়নি।তাদের কে নিয়েই মূলত আমাদের এই আয়োজন।
এই উপলক্ষে আমরা ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, দায়িত্বরত কর্মচারী এবং প্রহরীদের সাথে নিয়ে এক আন্তরিক পরিবেশে কুরবানীর আয়োজন করেছি একসাথে খাওয়া-দাওয়া এবং আনন্দ ভাগাভাগি করার।এই উদ্যোগ শুধুমাত্র একটি ভোজ নয়, বরং একে আমরা ভালোবাসা, সহমর্মিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের একটি বাস্তব নিদর্শন হিসেবে দেখছি।
আমি ধন্যবাদ জানাই আমাদের উন্নত মম শির এর স্বেচ্ছাসেবক সহ ক্যাম্পাসের সাধারন শিক্ষার্থীদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। সেইসাথে কুরবানীতে অংশগ্রহণকারী সবাইকে, এবং ক্যাম্পাসে দায়িত্বে থাকা আমাদের প্রিয় কর্মচারী ও নিরাপত্তা কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আমাদের পরিবারের সদস্যের মতোই পাশে ছিলেন।
"উন্নত মম শির "এর এই আয়োজনে,শিক্ষক সাধারণ শিক্ষার্থী, যারা হলে অবস্থান করছেন এবং ক্যাম্পাসে নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সহ বিভিন্ন কর্মচারী -কর্মচারী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Bangabani24